সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদপানে পৃথক ৩টি মিছিল অনুষ্ঠিত, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা কে কোথায়?
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ , ২৯ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদপানে পৃথক ৩টি মিছিল অনুষ্ঠিত, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা কে কোথায়?
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সরাইলে পৃথক পৃথক ৩টি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে সরাইল উপজেলা যুবদলের ব্যানারে ৩টি পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল তিনটিতে সরাইল উপজেলা বিএনপির বর্তমান কমিটি ও অঙ্গসংগঠনের নেতারা পৃথক পৃথক মিছিলে অংশ নিতে দেখা যায়।
*****************************************
সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মো: নুর আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল
*****************************************
সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মো: নুর আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের সংসদ সদস্য পদ প্রার্থী এস. এন তরুন দে।
সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২ হাফিজুল ইসলাম মাখন, দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাকিব মিয়া, সরাইল সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ খোকন , সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্নর আলী, যুবদল নেতা পারভেজ আলম, চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা সভাপতি আশিকুর রহমান আশিক, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম , সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু খালেদ ভূইয়া, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ খন্দকার, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাফিজুল ইসলাম, সরাইল উপজেলা তরুন দলের আহ্বায়ক সাদেকুল ইসলাম, তরুন দলের সদস্য সচিব উজ্জ্বল আহমেদ মুন্সিসহ বিএনপি ও যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উক্ত আনন্দ মিছিলে অংশগ্রহন করেন।
*****************************************
সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন মাস্টার ও যুবদল নেতা আলী আহসান পলাশের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল
*****************************************
সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন মাস্টার ও যুবদল নেতা সৈয়দ আলী আহসান পলাশ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লষ্কর তপু।
সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, সহসভাপতি রফিকুল ইসলাম মানিক মাস্টার, যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম সোয়েব, যুগ্ম সম্পাদক মোঃ শিপন মিয়া, সরাইল সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতহার হোসেন বকুল, পানিশ্বর ইউনিয়ন বিএনপি সভাপতি মোবারক মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কাউছার মিয়া, চুন্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ সেলিমসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী, যুবদল নেতা মোশারফ হোসেন, সরাইল সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহররম মিয়া, জিন্নত আলী ,আবন আলী, গাজী নজরুল ইসলাম, কালিকচ্ছ, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল মিয়া, সদস্য সচিব আকরাম, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিক মৈশান , সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, যুগ্ম আহ্বায়ক ইকরাম, চুন্টা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাইদ মিয়া, পাকশিমুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তানভীর আহমেদ শিহান ,পানিশ্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দ্বীন ইসলাম , শাহজাদাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মুখলেছ, সরাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মীর ওয়ালিদ,কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব বিজয় আহমেদ , উপজেলা জাসাসের আহ্বায়ক একে রিপন ঠাকুর, সদস্য সচিব সৈয়দ জাকির, উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী শাহ আলম খন্দকার, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সামসু মিয়া , উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি হাফেজ জিয়া উদ্দিন, যুবদল নেতা সুজন মিয়া, নাজমুল ইসলাম ঠাকুর, আলমগীর মিয়া, মনির মিয়া,জাহের মিয়া, আবন আলী, সেলিম লষ্কর, আমীন, আবুল কালাম, জৈন উদ্দিন , লিটন খাঁ, জসিম ঠাকুর, শ্রমিক দলের আয়াত আলী, কাশেম খান, ফিরোজ খান , সুমন মিয়াসহ বিএনপি ও যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকরা উক্ত মিছিলে অংশগ্রহন করেন।
*****************************************
যুবদল নেতা গিয়াস উদ্দিন সোহাগ, হাবিবুর রহমান বায়েছ ও সাইফুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিল
******************************************
যুবদল নেতা গিয়াস উদ্দিন সোহাগ, হাবিবুর রহমান বায়েছ ও সাইফুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত মিছিলে সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, সরাইল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল, সরাইল উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাইমন ইসলাম রুমান, সদর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আবু শাহ মুন্সি, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ জামান জালাল, যুগ্ম আহবায়ক সুমন খান, সাব্বির মিয়া, চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ উজ্জল মিয়া,শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান, শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন ভূইয়া, সরাইল উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান সোহেল, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম উল্লাহ বাবু, সরাইল সদর ইউনিয়ন ছাত্রদলের সাইফুল ইসলাম সাজিন, উপজেলা ছাত্রদল নেতা আকরাম হোসেন ভূইয়া সাব্বির, যুবদল নেতা পলাশ মিয়া, যুবদল নেতা আকবর, শুভেচ্ছা বক্তব্য দেন মোখলেছুর রহমান বাবু সহ সরাইল উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত মিছিলে অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ভিডিওগ্রাফি বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপনের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে সরাইল উচালিয়া পাড়া মোড়ে প্রদর্শিত হয়।














আপনার মন্তব্য লিখুন