সরাইল প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সরাইল প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য এম এ মুসা ও সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এম এ মুসা, সাবেক সভাপতি ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বদু, সহ-সভাপতি কামরুজ্জামান ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল, অর্থ সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, সরাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহিন, সরাইল উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান ও ন্যাপ নেতা আব্দুল জব্বার প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সরাইল জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মো, রফিকুল ইসলাম।











আপনার মন্তব্য লিখুন