EN

সরাইলে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিশু রাহাতের ঘটনার রহস্য উন্মোচন, নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা, গুজবে কান না দেওয়ার আহ্বান

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:27 pm , 30 April 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 5 months আগে

সরাইলে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিশু রাহাতের ঘটনার রহস্য উন্মোচন, নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা, গুজবে কান না দেওয়ার আহ্বান

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া  ৮ বছরের শিশু রাহাতের ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করেছেন পুলিশ। এটি কোনো হামলা বা অপরাধমূলক ঘটনা নয়, বরং খেলার সময় দুর্ঘটনাবশত: রডের আঘাতে শিশুটি আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় রাহাত মিয়া (৮) নামে এক শিশুকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় হাঁটতে দেখেন স্থানীয়রা। তার গলার ক্ষত দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাহাত উপজেলার সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের আসাদ আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির গলার ক্ষত বেশ গভীর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই সরাইল থানা পুলিশ তদন্তে নামে। সরাইল থানার ওসি (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

​তদন্তে জানা যায়, রাহাত বিকেলে সৈয়দটুলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধূলা করছিল। একপর্যায়ে বল আনতে গিয়ে স্কুলের দেওয়ালে থাকা রডের সঙ্গে লেগে তার গলা কেটে যায়। আহত হওয়ার পর বাবার ভয়ে সে বাড়িতে না গিয়ে পাঠানপাড়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করছিল। ওই সময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন