EN

সরাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবুল বাশার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:20 am , 20 April 2026, Monday , পোষ্ট করা হয়েছে 5 months আগে

সরাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবুল বাশার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

সরাইল উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবুল বাশার। রোববার (১৯ এপ্রিল)  বাদ মাগরিব সরাইল উপজেলা মডেল মসজিদে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের মাধ্যমে সরাইল উপজেলার সর্বস্থরের মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। সরাইল উপজেলা সদরের নিজসরাইল গ্রামের এই কৃতি সন্তান উপজেলা পরিষদ নির্বাচনকে লক্ষ্য রেখে উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন এলাকায় দীর্ঘ ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার কারন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তাঁর কর্ম পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি তিনি জনপ্রতিনিধি হতে চাওয়ার বিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নিজের অবস্থান তুলে ধরেন। এ সময় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসহ অন্যান্য মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন