EN

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:18 pm , 14 April 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 5 months আগে

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ” পজিটিভ সরাইল ” এর অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে উপজেলা সদরের অন্নদা স্কুল মোড়ে সিএনজি স্টেশন তালুকদার টাওয়ার এর তৃতীয়তলায় পজিটিভ সরাইল এর অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পজিটিভ সরাইল এর সভাপতি সঞ্জিব দত্ত মানু এর সভাপতিত্বে ও পজিটিভ সরাইল এর পরিচালক সাংবাদিক জহিরুল ইসলাম রিপণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পজিটিভ সরাইল এর সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম মাস্টার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী জামাল হোসেন। সংগঠনের উপদেষ্টা ও সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সংগঠনের উপদেষ্টা ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু,  সংগঠনের উপদেষ্টা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুফিকুল ইসলাম মানিক, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডিএম দুলাল), সরাইল বিকাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, ত্রিথাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ,  সমাজ সেবক মোস্থাফিজুর রহমান, তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্য সচিব শাহাগীর মৃধা ও সংবাদকর্মী রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বৈশাখী ভোজন ও দোয়ার মাধ্যমে অফিস উদ্বোধন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন