EN

সামাজিক ও মানবিক সংগঠন “পজিটিভ সরাইল” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:49 am , 20 March 2026, Friday , পোষ্ট করা হয়েছে 6 months আগে

সামাজিক ও মানবিক সংগঠন “পজিটিভ সরাইল” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ” পজিটিভ সরাইল” এর উদ্যোগে দেড় শতাধিক হত দরিদ্র লোকজনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৯ মার্চ) বিকালে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের মাঠে আনুষ্ঠানিকভাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পজিটিভ সরাইল সংগঠনের উপদেষ্টা ডাক্তার তপজিত দত্ত বাপু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পজিটিভ সরাইল সংগঠনের সভাপতি ও শ্যালে গ্রুপ ঢাকার হেড অব অডিট এন্ড আইটি ইঞ্জিনিয়ার সন্দীপ দত্ত মানু।
পজিটি সরাইল সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক জহিরুল ইসলাম রিপণের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী জামাল হোসেন। স্বাগত বক্তব্য দেন পজিটিভ সরাইল সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার।

অনুষ্ঠানে বক্তব্য দেন পজিটিভ সরাইল এর উপদেষ্টা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, উপদেষ্টা নজরুল ইসলাম, সহসভাপতি হেফজুল বারী ফায়েজ, সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ মাসুদ, সহসভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম, সংগঠনের যুগ্ম সম্পাদক আবু শাহ মুন্সী, সদস্য সাংবাদিক আবদুল মমিন ও সদস্য সাংবাদিক শিবলু আলম।
বিভিন্ন শ্রেণি পেশার দেড় শতাধিক হত দরিদ্র লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঈদ সামগ্রী গ্রহন করেন।
বক্তাগণ ‘পজিটিভ সরাইল’ সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সরাইলে সকল ইতিবাচক কাজ ধারাবাহিকভাবে সংগঠনটির উদ্যোগে অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন