৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সাহসী নেতা হিসেবে উপজেলা পরিষদের প্রশাসক পদে আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারকে চান এলাকাবাসী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সাহসী নেতা হিসেবে উপজেলা পরিষদের প্রশাসক পদে  আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারকে চান এলাকাবাসী

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার। বিএনপি দলের সাহসী এক রাজনৈতিক নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করাকালীন সময় থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে দলীয় মিছিল মিটিংএ অংশগ্রহন করা শুরু করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে রাজনৈতিক ক্যারিয়ারে নেতা হিসেবে আত্ব প্রকাশ করেন। পরবর্তীতে সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি ও সরাইল উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন একটানা ১৭ বছর। চারদলীয় জোট সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য হয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি। এছাড়া তখনকার সময়ে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সম্মেলনে সর্বশেষ বক্তা হিসেবেও তৎকালীন বিএনপি চেয়ারপার্সনের আহবানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার।

রাজনৈতিক গ্রুপিং কোন্দলে সাধারণ সম্পাদক পদটি তার হাতছাড়া হলেও রাজনৈতিক মাঠে হাল ছাড়েননি আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার। বর্তমানে তিনি জেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন।

  নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সৃষ্ট অসংখ্য দলীয় রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে বিগত সরকারের রাজনীতির দু:সময়েও চালিয়ে গেছেন বিভিন্ন সভা, সমাবেশ ও সরকারবিরোধী মিছিল মিটিং। সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম চালাতে গিয়ে বহু মামলার আসামী হয়েছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসায় মামলা, হামলা, জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বহুবার। ওয়ান ইলেভেন খ্যাত রাজনীতির দু:সময়ে জেল খেটেছেন মাসের পর মাস।

জন্মসূত্রে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকার বাসিন্দা আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার বর্তমানে উপজেলা সদরের নিজসরাইল এলাকায় বসবাস করছেন পরিবার পরিজন নিয়ে। নিজের এলাকায় সামাজিক জনহিতকর বিভিন্ন কর্মকান্ড পরিচালনার পাশাপাশি কুট্টাপাড়া হেলালিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ দিন ধরে। এছাড়া নিজ সরাইল এলাকায় নিজের বাসভবন সংলগ্ন ” সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি। এছাড়া একই স্থানে “ফারজানা আনোয়ার ডায়গনস্টিক সেন্টার” নামে একটি ক্লিনিক্যাল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি তাঁর রয়েছে বর্নাঢ্য শিক্ষকতার ক্যারিয়ার। নব্বই দশক থেকে তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে বর্তমানে তিনি একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও তাঁর সহধর্মিনী সৈয়দা ফারজানা খানম একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার পারিবারিকভাবে তিনি ২ছেলে ও ১ কন্যা সন্তনের জনক। তাঁর বড় ছেলে ডাক্তার জোহেব আল হাসনাঈন ঢাকা আদ্ব দীন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। দ্বিতীয় ছেলে ডাক্তার জিসান আল হাসনাঈন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর হিসেবে জাতিসংঘের অধীনে কুয়েত মিশনে বর্তমানে দায়িত্বরত আছেন। একমাত্র মেয়ে জারিন জার্নাজ স্নিগ্ধা ঢাকায় একটি মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়ে ফলাফলের প্রতীক্ষায় রয়েছেন।

স্পষ্টবাদী ও সাহসী নেতা হিসেবে এলাকায় সুপরিচিত আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার এর রাগ একটু বেশি হলেও মনটা অনেক ভাল এমনটায় বলতে শোনা যায় অনেককে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপি দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে গিয়ে কারাবরণ, হামলা ও মামলার শিকার হয়ে নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকান্ডসহ রাজনৈতিক নেতা হিসেবে সাহস ও নেতৃত্বদানের গুনাবলী বিবেচনায় সরাইল উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার সকলের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন বলে অনেকের ধারণা এবং বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও নীতি নির্ধাকরা নেতৃত্বের গুনাবলী ও সাহসসহ সার্বিক বিবেচনায় আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারকেই উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারেন এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন