EN

সরাইলে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:23 pm , 12 March 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 7 months আগে

সরাইলে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর সরাইল উপজেলা মডেল মসজিদে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা জামায়াতে ইসলামির আমির মো. এনাম খার সভাপতিত্বে ও সেক্রেটারী মো. নুরুজ্জামান জাভেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, জেলা জামায়াতের অফিস সম্পাদক এডভোকেট মুনিরুজ্জামান, সরাইল উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম ও জামায়াত নেতা বরকত উল্লাহ মিন্টু।

 বিভিন্ন প্রিন্ট, ইলেকক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় সরাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন