EN

সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:43 pm , 26 March 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 6 months আগে

সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়। বৃহস্পতিবার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির নানা কর্মসূচীর শুভ সূচনা করা হয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাকোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয় উন্নতমানের খাবার।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন