সরাইল উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
সরাইল উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
জেলা পরিষদের প্রশাসক নিয়োগের পর থেকেই আলোচনায় ওঠে আসছে উপজেলা পরিষদের প্রশাসকও নিয়োগ হচ্ছে শীঘ্রই। এমন আলোচনার ধারাবাহিকতায় সরাইল উপজেলার বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে কে হতে যাচ্ছেন সরাইল উপজেলা পরিষদের প্রশাসক। এমন মুখরোচক আলোচনায় জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. আব্দুর রহমান ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নামসহ বিভিন্ন নাম আলোচনায় চাউর হলেও আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর।
জানা যায়, সরাইল উপজেলা সদরের বড়দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর জাগদল থেকে রাজনীতি শুরু করে পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতি শুরু করে অদ্যাবধি সরাইল উপজেলা বিএনপির সভাপতি হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। বিএনপি দলীয় রাজনীতির দীর্ঘ ক্যারিয়ারে তিনি সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালনসহ দীর্ঘ ২৭বছর দলের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় আনুগত্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত সরকারের সময় একাধিক মামলার আসামী হয়ে দীর্ঘদিন কারাভোগসহ জেল ও জুলুমের শিকার হয়েছেন। আশির দশকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাইল নাইজুর নামক স্থানে বোয়ালিয়া খাল খনন কাজ উদ্বোধনকাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেন বিএনপির এই প্রবীণ নেতা আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর। এছাড়া নিজের কৃতকর্মের প্রতিফল হিসেবে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার হাত ধরে কৃতিত্বের পুরস্কারও গ্রহন করেছেন আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর।
এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর বলেন, প্রথমে জাগদল ও পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া বিএনপি দলের সূচনালগ্ন থেকেই দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত ফাসিস্ট সরকারের সময় দলীয় মিছিল মিটিং ও সভা সমাবেশ পালন করতে গিয়ে নানাভাবে মামলা হামলা, জেল, জুলুম, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি। সারা জীবন দলের জন্য নিবেদিত ছিলাম, বর্তমানে আছি এবং আমরন থাকব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় আমাকে যোগ্য মনে করলে ইনশাল্লাহ আমি হতে পারি সরাইল উপজেলা পরিষদের প্রশাসক। এ ব্যপারে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।











আপনার মন্তব্য লিখুন