ছিটা পানি দেওয়াকে কেন্দ্র করে সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছিটা পানি দেওয়াকে কেন্দ্র করে সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩০জনলোক আহত হয়েছে। ছিটা পানি দেওয়ার জের ধরে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা পর্যন্ত সরাইল উপজেলা সদরের হালুয়া পাড়া ও ছোট দেওয়ান পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে সরাইল উপজেলা সদরের অন্নদা স্কুলের মাঠের পুকুরে গোসল করতে যায় হালুয়া পাড়া এলাকার তায়িন নামে এক যুবক। এ সময় একই পুকুরে ছোট দেওয়ান পাড়ার দুই যুবক শাকিল ও শিপন গোসল করতে যায়। গোসল করার সময় ঝাঁপ দেয়ার পানির ছিটা পড়া নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের এই সংঘর্ষে টর্চ লাইট জ্বালিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের সরাইল হাসপাতালে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় ১৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার সদস্যরা সংঘর্ষ নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে সেনাবাহিনীকে খবর দেয়া হয়। সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ-আনসারের পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।












আপনার মন্তব্য লিখুন