৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

দৈনিক ভোরের চেতনার বাগেরহাট জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক এ এস এম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে

সরাইলে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

দৈনিক ভোরের চেতনার বাগেরহাট জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক এ এস এম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলার সকল সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক মো. আবদুল করিম মাস্টার।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিটের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, দৈনিক ভোরের চেতনার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল কবির ও বিজয়নগর উপজেলা স্টাফ রিপোর্টার শাহ আলমগীর হোসাইন প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান, ভোরের কাগজের সরাইল প্রতিনিধি জহিরুল ইসলাম রিপন, দৈনিক আমার বার্তার সরাইল উপজেলা প্রতিনিধি রিমন খান, দৈনিক নওরোজের সরাইল প্রতিনিধি আবদুল মোমিন খান, উপজেলা সাংবাদিক পরিষদের সেক্রেটারী আল ফারুক, দৈনিক ডোনেট প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক আজকের বাংলার প্রতিনিধি আব্বাস উদ্দিন, সাংবাদিক রাহাত হোসেন, যায়যায়কাল প্রতিনিধি মো. খোকন মিয়া, মনির হোসেন, প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার, দৈনিক ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া ফটো সাংবাদিক মো. মোসলেম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে না তুললে অপরাধীরা রেহাই পেয়ে নতুন অপরাধে উৎসাহিত হবে। মানববন্ধনে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান ও সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সন্ধ্যায় দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার এ. এস. এম হায়াত উদ্দীন বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন মোটর সাইকেলে আসা কিছু দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় তার মা হাসিনা বেগম বাদী হয়ে ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন