৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে যুবদল নেতা আমান উল্লাহ ভূইয়া শিপনের জন্মদিন উদযাপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ , ১৯ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সরাইলে যুবদল নেতা আমান উল্লাহ ভূইয়া শিপনের জন্মদিন উদযাপন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

 সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ ভূইয়া শিপন জন্মদিন আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাজনীতির মাঠে তরুণ ও উদ্যমী নেতা হিসেবে পরিচিত আমান উল্লাহ ভূইয়া শিপন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আদর্শ ও কর্মকাণ্ডে নিবেদিত থেকে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় সংগঠনের ঐক্য ও যুব সমাজের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, আমান উল্লাহ ভূইয়া শিপন শুধু একজন সংগঠকই নন, তিনি এলাকার তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে পাকশিমুল ইউনিয়ন যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।

যুবদলের এই নেতার জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া। এ সময় যুবদলের সাবেক সহসভাপতি মো. রাকিব মিয়া, যুবদল নেতা মন্নর আলী ও উপজেলা তরুন দলের আহবায়ক মো: ছাদেকুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন