৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে “মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ , ২২ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সরাইলে “মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ” মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সেমিনার হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের বিষয় বস্তুর আলোকে মূল প্রবন্ধ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সরাইল উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

ব্রাহ্মণবাড়িয়া প্রকল্প সমন্বয় পরিষদ ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিছা মেহেরীন এর সভাপতিত্বে ও আমার দেশ পত্রিকার বিজয়নগর উপজেলা প্রতিনিধি শাহগীর মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মো: রফিকুল ইসলাম ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদক ও মাদকাসক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালনের স্বীকৃত স্বরুপ সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী ও উপজেলা সমাজসেবা অফিসার পারভেজ আলমকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

সেমিনারের শুরুতে কোরআন তেলায়াত করেন সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম মাস্টার।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন