৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সরাইলে অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

 এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভেকোর সহকারী ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,, সরাইল উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।

বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দুপুরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় ভেকো দ্বারা মাটি উত্তোলণকালে সহকারী ম্যানেজার শাকিল আহমেদ (৩০) পিতা-আহাম্মদ উল্লাহ, জেলা ফিরোজপুরকে এদন্ড প্রদান করা হয়। ঐসময় ভেকোর মালিক ও মুলহোতা টের পেয়ে সরে যায়। ভেকোটি সরাইল থানায় রাখা হয়েছে। একসপ্তাহের মধ্যে মালিক পক্ষ যোগাযোগ করে তার ভেকো ফিরিয়ে নিয়ে যেতে পারবে বলে  জানা গেছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, সরাইল উপজেলার একাধিক অবৈধ কার্যক্রম বন্ধে বহুবার অভিযান চালিয়েছি এবং সরকারি আইন বাস্তবায়নে  যথাযথ জরিমানা করে সরকারি কোষাগারে জমাসহ এবং একাধিক দুষ্কৃতকারিকে কারাগারেও প্রেরণ করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন