৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলের প্রত্যন্ত এলাকা রাজাপুর ও কাকরিয়া গ্রামের  উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ , ১৯ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সরাইলের প্রত্যন্ত এলাকা রাজাপুর ও কাকরিয়া গ্রামের  উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

রাজাপুর ও কাকরিয়া । ব্রাহ্মণবাড়িয়া জেলার শেষপ্রান্তে অবস্থিত একটি গ্রাম। বর্ষাকালে নৌপথ ও অন্য সময়ে পায়ে হাঁটা ছাড়া এই গ্রামে আসা-যাওয়ার বিকল্প কোন উপায় নেই।

শনিবার (১৮ অক্টোবর)  সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন রাজাপুর, কাকরিয়া গ্রামের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি রাজাপুর ও কাকরিয়া গ্রামের গোরস্থান ভরাটের জন্য, কাকরিয়া গ্রামের শ্মশান ও মন্দির উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।

তাছাড়া রাজাপুর টু অরুয়াইল রাস্তা সংস্কারে সহায়তা, রাজাপুর নদীর পাড় থেকে আনোয়ারা জামির উদ্দিন হাই স্কুল পর্যন্ত রাস্তা, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটার্নিং ওয়াল, আমতলী থেকে নদীর পাড় পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা, কাকরিয়া মধ্যপাড়া মসজিদের উন্নয়নে সহায়তা  করবেন বলেও আশ্বাস দেন।

তাছাড়া দুই গ্রামের উন্নয়ন সংশ্লিষ্ট কাজ তদারকির জন্য স্থানীয় ইউপি সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারসহ পরিদর্শনের সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম জলিল।  এছাড়াও উপস্থিত ছিলেন  অরুয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব মিয়া,আবুল বাশার, বিএনপি নেতা বাতেন মিয়া, কামাল মিয়া, বোরহান উদ্দিন ও মিলন মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন