EN

ব্রাহ্মণবাড়িয়া-২: মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি জোট প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:22 pm , 29 December 2025, Monday , পোষ্ট করা হয়েছে 9 months আগে

ব্রাহ্মণবাড়িয়া-২: মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি জোট প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন  বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব । সোমবার ( ২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকার এর নিকট মনোনয়ন পত্র দেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 মাওলানা জুনাইদ আল হাবিব জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। বিএনপি দলের সাথে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ দলের জোটগত সমঝোতায় এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকে তিনি নির্বাচন করার অংশ হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য একই আসনে অন্যান্য প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন