EN

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সরাইলে যুবদলের সমাবেশ ও মিছিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:29 pm , 22 September 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 3 days আগে

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সরাইলে যুবদলের সমাবেশ ও মিছিল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে  সরাইল গরু বাজার থেকে মিছিলটি বের হয়ে অন্নদা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব নূর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার, সদর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোহাম্মদ খোকন মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল, পানিশ্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. দ্বীন ইসলাম ও শাহজাদাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে রাজপথে থেকে বিভিন্ন চক্রান্ত মোকাবিলা করে আন্দোলনে যুবদল নেতৃত্ব দিয়েছে। দলের মধ্যে মতপার্থক্য বা মান-অভিমান থাকলেও বিএনপি পরিবারের ওপর কোনো আঘাত এলে যুবদল রাজপথে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তারা আরও বলেন, যুবদলের একজন কর্মীও যতদিন মাঠে থাকবেন, ততদিন দলের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। কোনো ধরনের ষড়যন্ত্রও সফল হতে দেওয়া হবে না।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন