অরুয়াইলে জয়নগর মরহুম জাকির হোসেন জামে মসজিদ উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: 5:49 pm , 7 August 2026, Friday , পোষ্ট করা হয়েছে 3 months আগে
অরুয়াইলে জয়নগর মরহুম জাকির হোসেন জামে মসজিদ উদ্বোধন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল জয়নগর মরহুম জাকির হোসেন জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব শুক্রবার(৭ আগস্ট) জুম্মার নামাজ পড়ানোর মাধ্যমে মসজিদের কার্যক্রম উদ্বোধন করেন। নামাজের পূর্ব আলোচনায় উপস্থিত মুসল্লিদের মাঝে উপস্থিত হয়ে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার বক্তব্য দেন। নামাজের পূর্ব আলোচনায় হেদায়েতমূলক বয়ান ও নামাজের পরবর্তীতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লিরা মসজিদে উপস্থিত ছিলেন।










আপনার মন্তব্য লিখুন