সরাইল থানা পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশে আনোয়ার হোসেন মাস্টার: মাদক সমাজকে ধ্বংস করে, আমরা কেউই যেন সিগারেট, ধুমপান ও মাদক সেবন না করি।
বার্তা সম্পাদক প্রকাশিত: 10:33 pm , 22 August 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 1 month আগে
সরাইল থানা পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশে আনোয়ার হোসেন মাস্টার: মাদক সমাজকে ধ্বংস করে, আমরা কেউই যেন সিগারেট, ধুমপান ও মাদক সেবন না করি।
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
“মাদক সমাজকে ধ্বংস করে। ছেলে মেয়েদেরকে মা বাবা থেকে বিচ্ছিন্ন করে এই মাদক। মাদকাসক্ত যুবকরা পথভ্রষ্ট হয়ে চুরি, ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ে। আমাদের সকলকেই সিগারেট, ধুমপানসহ সকল প্রকার মাদক সেবন থেকে বিরত থাকবে। মাদক বিরোধী সরাইল গড়ার প্রত্যয়ে সরাইল সার্কেলের এএসপি ও সরাইল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের মাদক বিরোধী র্যালি আয়োজনের জন্য সরাইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।”- সরাইল থানা পুলিশের উদ্যোগে শনিবার (২২ আগস্ট ) বিকালে আয়োজিত মাদকবিরোধী র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশ এ কথা বলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার। সরাইল থানা চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি অন্নদা স্কুল মোড়সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উক্ত র্যালিতে অংশ গ্রহন করেন।
র্যালি শেষে সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও দেশের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তাগণ আরও বলেন, “মাদক ছেড়ে খেলায় চল, খেলাধুলায় বাড়ে বল”—এই বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে। মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।











আপনার মন্তব্য লিখুন