EN

সরাইলে যুবদল নেতাদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:52 pm , 15 August 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সরাইলে যুবদল নেতাদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবদল নেতা মোহাম্মদ বায়েছ ও সাইফুল ইসলাম এর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে যুবদল নেতা সাইফুল ইসলাম এর দলীয় অফিসে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার। এ সময় যুবদল নেতা আবু শাহ মুন্সী ও ক্বারী জামাল হোসেনসহ যুবদল ও বিএনপির স্থানীয় অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু ওয়াক্কাছ সাহেব। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন