EN

সরাইল পাইলট বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন কুমিল্লা অঞ্চলের পরিচালক

বার্তা সম্পাদক

প্রকাশিত: 2:55 pm , 17 August 2026, Monday , পোষ্ট করা হয়েছে 1 month আগে

সরাইল পাইলট বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন কুমিল্লা অঞ্চলের পরিচালক

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর মো: শহিদ উল্লা মজুমদার। সোমবার(১৭ আগস্ট) সকাল ১১টায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি প্রথম পরিদর্শনে আসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনায় বরণ করা হয়। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক খোঁজ-খবর নেন এবং বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সহকারী পরিদর্শক মো. জসিম উদ্দীন, গবেষনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম ও সরাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম উপস্থিত ছিলেন।

পরে তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিচালক প্রফেসর মো: শহিদ উল্লা মজুমদার বলেন, দেশে কোয়ালিটি এডুকেশন নিশ্চিৎ করন, শিক্ষার মান উন্নয়নে ও দেশের কাজে মাননীয় প্রধানমন্ত্রী দিনে ১৮ঘন্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে অবসর প্রাপ্ত শিক্ষকদের কল্যানে ২হাজার কোটি ৮৬ লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। বিগত সরকারের সময় শিক্ষকদের কল্যান তহবিলের ৪হাজার কোটি টাকার কোনো হদিস নেই। মাননীয় প্রধান মন্ত্রীর শিক্ষা বিষয়ক পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য আমরা প্রতিটি বিদ্যালয় পরিদর্শন করছি। প্রতিটি বিদ্যালয়ের প্রত্যন্ত এলাকার প্রান্তিক শ্রেণির শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য সকল শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টা একান্ত প্রয়োজন৷ শিক্ষকদের সুযোগ সুবিধার ব্যপারে সরকার আন্তরিক। শিক্ষকদের সকল চাওয়া পাওয়া সরকার পর্যায়ক্রমে পূরণ করার ব্যপারে আন্তরিকভাবে কাজ করছে। সকল শিক্ষকমন্ডলীকে শিক্ষার্থীদের পাঠদানে অধিকতর আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে তিনি কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি সরাইল সরকারি কলেজ পরিদর্শন করেন। দুপুরের দিকে তিনি অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ ও অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন