EN

“পজিটিভ সরাইল” পরিবারের রাতের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:40 am , 15 August 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 3 months আগে

“পজিটিভ সরাইল” পরিবারের রাতের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ” পজিটিভ সরাইল” পরিবারের রাতের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার(১৪ আগস্ট) দিবাগত রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা সদরের পাঠানপাড়া এলাকায় ক্যাফে জম জম হাউজে উক্ত অনুষ্ঠান হয়।
পজিটিভ সরাইল সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সন্দীপ দত্ত মানুর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার। সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. জামাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত আড্ডা অনুষ্ঠানে বিশেষ আলোচনায় স্ব স্ব বক্তব্য তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত পজিটিভ সরাইলের শুভাকাংখীবৃন্দ।

সরাইলে নানা অনিয়ম ও নানা সমস্যা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার স্বীকৃতি স্বরূপ সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার সরাইল প্রতিনিধি সাংবাদিক মাহবুব খান বাবুলকে পজিটিভ সরাইলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে সরাইল থেকে বহু বছর ধরে সাপ্তাহিক পত্রিকা হিসেবে নিয়মিত পরগনা প্রকাশ করায় ও পরগনা বন্ধু ফোরামের উদ্যোগে ১৭০ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার বাদ জুম্মা গরীব ও অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মত মানবিক কাজ পরিচালনার জন্য পরগনা পত্রিকার সম্পাদক ও পরগনা বন্ধু ফোরামের সভাপতি সাংবাদিক সৈয়দ কামরুজ্জামান ইউসুফকে পজিটিভ সরাইলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংগঠনের সভাপতি সন্দীপ দত্ত মানুর সৌজন্যে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন