বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে সরাইল বিশাল বর্নাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: 6:47 pm , 1 September 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
সরাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্নাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একটি বিশাল বর্নাঢ্য আনন্দ র্যালি মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি ও সমাবেশে উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহন করে।
বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল প্রমুখ। এ সময় বিএনপি নেতা ও নোয়াগাওঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুক, চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ রহিম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু, বিএনপি নেতা নজরুল ইসলাম জলিল, হাজী আক্কাছ মিয়া, আব্দুল বারিক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাছ উদ্দিন, যুবদল নেতা মিয়া মোহাম্মদ খোকন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সাজিন, বায়েছ মিয়া, সোহাগ মিয়া, দেলোয়ার হোসেন মিন্টু ও রাসেল মিয়া, সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মুখলেছুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মৈশানসহ বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার বলেন, শিক্ষকতা করে আমি রাজনীতি করি। ছাত্ররাজনীতি থেকে শুরু করে নানা চড়াই উৎরায় পার হয়ে আমি আজকের অবস্থানে এসেছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ও শৃংখা রক্ষায় সরাইল থানা পুলিশের ভূমিকার প্রশংসা করে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার আরও বলেন, আমার ডাকে সাড়া দিয়ে বিনা পয়সায় আমাকে ভালবেসে আপনারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশকে সফল করেছেন। এই জন্য আমি আমার সকল নেতা-কর্মী ও সকল শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞ। আপনারা র্যালি ও সমাবেশকে শান্তিপূর্ণভাবে সফল করতে আমার জন্য যে পরিমান ঘাম ঝড়িয়েছেন সময় ও সুযোগে আমি আপনাদের জন্য রক্ত ঝড়াব ইনশাল্লাহ। শুধু আমি নয়, আমার ডাক্তার ৩ছেলে-মেয়েও আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবে ইনশাল্লাহ।











আপনার মন্তব্য লিখুন