EN

সরাইলে ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:37 pm , 5 December 2025, Friday , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সরাইলে ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত ” ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় মাস উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যপি অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক শত  রোগীকে চিকিৎসা সেবাসহ ফ্রি ঔষধ প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. নোমান মিয়া। এ সময় ফারজানা আনোয়ার দম্পতির বড় পুত্র, ঢাকা আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাক্তার জোহেব আল হাসনাঈন ও ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে আসা ডাক্তারবৃন্দসহ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন