EN

খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মঈনুল ইসলাম খন্দকারের গণসংযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:24 pm , 28 November 2025, Friday , পোষ্ট করা হয়েছে 10 months আগে

খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মঈনুল ইসলাম খন্দকারের গণসংযোগ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা নির্বাহী সভাপতি মাওলানা মঈনুল ইসলাম খন্দকার নিজ নির্বাচনী এলাকায় ব্যপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে আশুগঞ্জ বাজারে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কুশল বিনিময়সহ রিক্সা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন।  এ সময় বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশসহ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রতিটি পাড়া, গ্রাম, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে গণসংযোগের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়ে মাওলানা মঈনুল ইসলাম খন্দকার সকলের দোয়া, সমর্থণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন