EN

সরাইলের অরুয়াইলে একই দিনে তিন জনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:19 am , 23 November 2025, Sunday , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সরাইলের অরুয়াইলে একই দিনে তিন জনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে একই দিনে তিন জনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ১২ ঘন্টার ব্যবধানে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে।

একই এলাকার তিন জনের পর পর মৃত্যুর ঘটনাকে এলাকার কেউ কেউ রহস্যজনক ও অস্বাভাবিক মনে করলেও স্বজনরা বলেছেন তাদের স্বাভাবিক মৃত্যু হয়ে হয়েছে।

১২ ঘন্টার ব্যবধানে একই এলাকায় মৃত্যুবরণ করা তিন জন হলেন অরুয়াইলের নান্টু চৌধুরীর পুত্র শম্পু চৌধুরী (৫৫), যতীল দাসের পুত্র হরি ছন্দ দাস(৩৭) ও  একই এলাকার হাজী ইদু মিয়ার পুত্র গাজী আয়াতুল্লাহ(৫৭)।

এ ব্যপারে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টিপু সুলতানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,  একই এলাকায় তিন জনের মারা যাওয়ার খবরে আমাদের ঊর্ধ্বতন অফিসারগণ এখানে এসে খোঁজ-খবর নিয়েছেন। আমরা মৃত ব্যক্তিদের স্বজনদের সাথে কথা বলেছি। মৃত ব্যক্তিদের স্বজনরা বলেছেন তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন