EN

হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু মাস্টার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:13 am , 28 November 2025, Friday , পোষ্ট করা হয়েছে 10 months আগে

হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু মাস্টার

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,  চুন্টা অবিনাশ চন্দ্র ( এ সি একাডেমি) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রকাশ নান্নু মাস্টার চলে গেলেন না ফেরার দেশে। হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে তিনি চির বিদায় নেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। একই দিন বাদ যোহর চুন্টা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জানাজা ও স্থানীয় সামাজিক কবরস্থানে দাফনের মধ্য দিয়ে তাঁকে শেষ বিদায় দেন পরিবার-পরিজন, আত্বীয়-স্বজন, বন্ধুমহল, রাজনৈতিক সহকর্মী,  শিক্ষক ও শিক্ষার্থীমহল এবং সর্বস্থরের শুভাকাংখীরা।

 

জানাযা পূর্ববর্তী আলোচনায় মরহুম হাবিবুর রহমান নান্নু মাস্টারের  দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোদ্ধা  ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার আবেগ আপ্লত হয়ে কেঁদে কেঁদে বক্তব্য দেন এবং মানুষ হিসেবে নান্নু মাস্টারের ভাল গুনের গুণকীর্তন ও স্মৃতিচারন করেন। এ সময় সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জানাজায় অংশগ্রহন করেন। পারিবারিক, সামাজিক, শিক্ষকতা জীবন ও রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য দীর্ঘ ক্যারিয়ারে তিনি  স্ত্রী, ছেলে-মেয়ে, আত্বীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাংখী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার। এছাড়াও শিক্ষক ও রাজনীতিবিদ  হাবিবুর রহমান নান্নু মাস্টারের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন