সরাইলে বুশরা কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ , ২২ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইলে বুশরা কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে বুশরা কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে সমাবেশ হয়। বিদ্যালয়ের পরিচালক মোঃ সাহাগির মৃধার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক কবি শেখ মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সারোয়ার আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জামাল হোসেন মাস্টার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন, সরাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও নয়া দিগন্ত পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি মো: আব্দুল করিম, চ্যানেল এস টিভির আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ বাবুল শিকদার, দৈনিক কালের ছবি পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ জাকির হোসেন জিকু, দৈনিক প্রথম বার্তা পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, দৈনিক সংগ্রাম পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ মুখলেসুর রাহমান মোল্লা, সাংবাদিক মো. রিমন খান, যায়যায় কালের সরাইল উপজেলা প্রতিনিধি মো. খোকন মিয়া, মোঃ মাহবুবুর রহমান, নুর আহমদ জজ মিয়া, এনায়েত খান খোকন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আলম বলেন, শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এই তিনের সমন্বয়ে গঠিত হয় একজন ছাত্রের সুন্দর জীবন। বর্তমান সময়ের মাদকাসক্তির করাল গ্রাস থেকে রক্ষার জন্য সন্তানদের গতিবিধি সবসময় পর্যবেক্ষণের জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।












আপনার মন্তব্য লিখুন