৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ , ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতাপ চন্দ্র বর্মণ (৩২) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত প্রতাপ চন্দ্র রংপুর জেলার পীরগাছা উপজেলার সুভাষ চন্দ্র বর্মনের পুত্র। তিনি পরিবারসহ সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় বসবাস করতেন এবং ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি অরুয়াইল সাব-জোনাল অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বিকালে পাকশিমুল খেলার মাঠ সংলগ্ন পল্লী বিদ্যুৎ এর একটি হাইভোল্টেজ লাইনে সমস্যা দেখা দেয়। প্রতাপ চন্দ্র খুঁটির উপরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন