৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে

সরাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায়

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধান ফটক  থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের  হয়।

র‍্যালি শেষে মাঠে প্রাণিসম্পদ প্রদর্শণীতে উদ্যোক্তা ও খামারীদের ৩০ টি স্টল অতিথিবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিদর্শন করেন। এর আগে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মনছুর আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার।

উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. এনাম খা ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন