সরাইলে পেট্রোল পাম্পে মাপে তেল কম দেওয়ার অভিযোগ, মোবাইল কোর্টে দেড় লক্ষ টাকা অর্থদন্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
সরাইলে পেট্রোল পাম্পে মাপে তেল কম দেওয়ার অভিযোগ, মোবাইল কোর্টে দেড় লক্ষ টাকা অর্থদন্ড
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাপে কম দেওয়ার অভিযোগে ২ প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আবুবকর সরকার। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শাহবাজপুর জিলানী ফিলিং স্টেশনকে ১লক্ষ টাকা ও ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকাসহ মোট দেড় লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, শাহবাজপুর জিলানী ফিলিং স্টেশন, ইউনিট-২ ও ভাই ভাই এন্টারপ্রাইজ প্রতি ০৫ (পাঁচ) লিটার অকটেন, ডিজেল ও প্যাট্রোল ইউনিট এর তেল পরিমাপে যথাক্রমে ৬০ মি.লি. ২০ মি.লি. ও ৩০ মি.লি. তেল কম পাওয়া যায় এবং প্রতি ০৫ (পাঁচ) লিটার মেজার দ্বারা তেল পরিমাপে ১০০ মি.লি. তেল কম প্রদান করা প্রমাণিত হওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ধারা লংঘন করে ৪৬ ধারা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় ১ লক্ষ ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।
এ ব্যপারে মোবাইল কোর্টের নির্বাহ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার বলেন, ভেজাল বিরোধী অভিযান, নানা অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












আপনার মন্তব্য লিখুন