৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসাইনের সমর্থনে বিশাল বর্ণাঢ্য গণমিছিল 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে

সরাইলে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসাইনের সমর্থনে বিশাল বর্ণাঢ্য গণমিছিল 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগনজ ও বিজয়নগরের একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসাইন এর সমর্থণে সরাইলে একটি বিশাল বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য সাজে মিছিল বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন এর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত গণমিছিল ও সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী আমিনুল ইসলাম, জেলা অফিস সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আবুল বাশার, সরাইল উপজেলা আমির এনাম খান, আশুগঞ্জ উপজেলা আমির শাহজাহান ভূইয়া, সরাইল উপজেলা সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ,  সরাইল উপজেলা পরিষদে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা কুতুব উদ্দিন, আশুগঞ্জ উপজেলা পরিষদে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাবেদ মুন্সি, সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী তরিকুল ইসলাম তারেক ও জামায়াত নেতা বরকত উল্লাহ মিন্টুসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থকবৃন্দ উক্ত গণ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন