EN

সরাইলে তারণ্যের পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:37 pm , 25 November 2025, Tuesday , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সরাইলে তারণ্যের পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

মঙ্গলবার (২৫নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ মেলা ও উৎসবের আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. আবুবকর সরকার। সভাপতির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো.আনোয়ার হোসেন , উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা,  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তাকবীর হোসাইন, মো. শরিফুল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টর্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন ও মো. কায়সার আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষ।

আয়োজকরা জানান, সরাইলে অনেক নারী উদ্যোক্তা আছেন, যারা মানসম্মত পণ্য তৈরি করলেও প্রচারের অভাবে কাংখিত বিক্রি পান না।

এ মেলা তাদের পণ্যের প্রচার, বিক্রয় বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় সন্দেশ পুলি, নারকেল পুলি, পান পিঠা, সেমাই পিঠা, কেক, ভাপা পিঠা, পাটিসাপটা, চয়া পিঠা, ভাপা পিটা, তেলের পিঠাসহ প্রায় ২৫ প্রকারের পিঠা নিয়ে স্টল সাজান উদ্যোক্তারা। পাশাপাশি ঘরোয়া আচার, হাতে তৈরি পোশাক ও বিভিন্ন হস্তশিল্পও প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। প্রদর্শনীতে পাঁচটি স্টল অংশগ্রহণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন