৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে দোয়া মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে

বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে দোয়া মাহফিল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সরাইল উপজেলার কালিকচ্ছ পশ্চিমপাড়া নুরুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ সরদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, সরাইল উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আলম স্বপন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ কর্মচারী ইউনিয়ন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সম্পাদক হারু মিয়া, সরাইল উপজেলা যুবদলের নেতা সাইফুল ইসলাম, আবদুল জলিল, মোঃ পলাশ, চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জল মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মুর্শেদ মৈশান, যুগ্ম আহ্বায়ক চান মিয়া, সদস্য শাজাহান মুন্সি, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতা সেলিম মিয়া, নোয়াগাও বিএনপি নেতা মোস্তাক মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের নেতা জাকির মোতাঈদ সহ সরাইল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন