EN

না ফেরার দেশে চলে গেলেন সরাইলের বিএনপি নেতা জয়নাল আবেদীন, বিভিন্ন মহলে শোক

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:50 pm , 2 December 2025, Tuesday , পোষ্ট করা হয়েছে 10 months আগে

না ফেরার দেশে চলে গেলেন সরাইলের বিএনপি নেতা জয়নাল আবেদীন, বিভিন্ন মহলে শোক

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের বিশিষ্ট সালিশকারক ও বেকারী ব্যবসায়ী মো: জয়নাল আবেদীন চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি নিজ বাড়িতে আকস্মিক ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। পরদিন মঙ্গলবার( ২ডিসেম্বর) সকাল ১১টায় আলীনগর মাদ্রাসা মাঠে  জানাজা ও স্থানীয় সামাজিক কবরস্থানে দাফনের মধ্য দিয়ে তাঁকে শেষ বিদায় দেন পরিবার-পরিজন, আত্বীয়-স্বজন, বন্ধুমহল, রাজনৈতিক সহকর্মী এবং সর্বস্থরের শুভাকাংখীরা।

জানাযা পূর্ববর্তী আলোচনায় জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারসহ অন্যান্যরা মরহুম জয়নাল আবেদীনের স্মৃতিচারন করে বক্তব্য দেন। এ সময় সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জানাজায় অংশগ্রহন করেন। পারিবারিকভাবে তিনি  স্ত্রী, ছেলে-মেয়ে, আত্বীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাংখী রেখে গেছেন। বিএনপি নেতা জয়নাল আবেদীন এর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন