দাঙ্গা ও মাদকমুক্ত শান্তির সরাইল গড়তে সকলের সহযোগিতা চাই: ইউএনও মো. আবুবকর সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ , ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
দাঙ্গা ও মাদকমুক্ত শান্তির সরাইল গড়তে সকলের সহযোগিতা চাই: ইউএনও মো. আবুবকর সরকার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার এর সভাপতিত্বে সোমবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. বিল্লাল, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য, দরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এনাম খান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মাওলানা জহিরুল ইসলাম, এনসিপির হাজী মো. মোবারক হোসেন, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালক মো. মমিন মিয়া, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা বিষয়ক উক্ত সভায় মাদকদ্রব্য, গোষ্ঠীগত দাঙ্গা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ, ভেজাল মসল্লা, যানজট, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ও চুরি-ডাকাতি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করে এসব রোধ করা ও সমস্যার সমাধান করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তাগণ।
এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, আমি সবেমাত্র যোগদান করেছি। এ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনসহ সকল সমস্যা উত্তরণে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় এ উপজেলার সকল উন্নয়নমুলক কাজ এগিয়ে নিতে পারবো। দাঙ্গা ও মাদকের বিষয়ে কোনো আপোষ নেই।
দাঙ্গা এবং মাদক এলাকায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স । মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ীসহ মাদকের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এলাকায় দাঙ্গাবাজদের উস্কানি দাতা এবং দাঙ্গায় যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার পাশাপাশি সরাইলের কল্যাণে কাজ করে সরাইলকে মডেল সরাইল হিসেবে গড়ে তুলতে চাই ।
এ সময় তিনি আরও বলেন, কিছু নিতে আসিনি, আমি সরাইল উপজেলা বাসিকে দিতে এসেছি। আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা তৎপর আছে। আপনারা সবাই পাশে থেকে সহযোগিতা করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে।
দাঙ্গা বিবাদ ভুলে সকলে মিলেমিশে শান্তির সরাইল গড়তে ও অপরাধ দমনে সকলের সহযোগিতা করেন তিনি।











আপনার মন্তব্য লিখুন