EN

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে ধূলাবালিতে বায়ুদূষনের প্রতিবাদে মানববন্ধন 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:12 pm , 29 November 2025, Saturday , পোষ্ট করা হয়েছে 10 months আগে

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে ধূলাবালিতে বায়ুদূষনের প্রতিবাদে মানববন্ধন 

 এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ঢাকা- সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপরিকল্পিতভাবে মহাসড়ক নির্মাণ কাজ চলাকালে পর্যাপ্ত পরিমানে ধূলা-বালি ও ময়লা আবর্জনায় জনজীবন বিপর্যস্থ হওয়ার প্রতিবাদে  শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উক্ত মানববন্ধন হয়।

বিশ্বরোড ও পার্শবর্তী এলাকার দোকান মালিক ও কর্মচারী সমিতি, মাইক্রোবাস কর্মচারী ও মালিক সমিতি, সিএনজি চালক সমিতি, রেস্টুরেন্ট মালিক ও কর্মচারী সমিতি, কাপড় ব্যবসায়ী সমিতি, হকার্স সমিতি, আশপাশের গ্রামের বাসিন্দা এবং পথচারীদের উপস্থিতিতে মোঃ মেহেদী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত  এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির  উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম।

 মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, রাস্তা সংষ্কার করাকালীন সময়ে রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে ও সড়কে নিয়মিত পানি না দেওয়ায় ধূলাবালি  ও ময়লা আবর্জনায় এলাকায় দৃশ্যমান বায়ুদূষণে জনজীবন বিপন্ন হতে যাচ্ছে। অতিরিক্ত ধুলাবালি, ময়লা আবর্জনায় শ্বাসকষ্ট, বুকব্যথা , চর্মরোগসহ  বিভিন্ন প্রকার রোগব্যধিতে আক্রান্ত হচ্ছে এলাবাসী। যানবাহনের দ্রুতগতি, হর্ণের বিকট শব্দে যাত্রী পারাপার ও চলাচলে ব্যাঘাত ঘটছে নিত্যনৈমিত্তিক। বিশেষ করে শিশু এবং বয়স্কদের সমস্যা হচ্ছে সবচেয়ে  বেশি। হোটেল মালিকরা  জানান, অতিরিক্ত ধুলাবালির কারণে ব্যবসায় কাস্টমারের অভাবে লোকসান যাচ্ছে। কাপড় ব্যবসায়ীদের খরিদ্দার কমে গেছে, ফল ফলাদির উপর ধুলাবালি জমে থাকায় ক্রেতারা আসছেনা।

এ বিষয়ে উপজেলা  নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকারের সাথে কথা বললে তিনি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবেন বলে জানান। এ বিষয়ে রোডস এন্ড হাইওয়ে প্রকল্প  ব্যবস্থাপক মোঃ মোস্তাক আহমেদ জানান, আমরা ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি দৈনিক যেন কমপক্ষে ২/৩ বার পানি দেওয়া হয়। শুষ্ক মৌসুমে এর মাত্রা বাড়ানোর ব্যবস্থাও  নেওয়া হয়েছে, এছাড়া আমাদের সাথে সংশ্লিষ্ট প্রকল্পকেও এবিষয়ে অনুরোধ করা হয়েছে। আশা করছি আর  সমস্যা হবেনা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন