EN

সরাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতিঃ এড. নাজমুল হোসেন , সাধারণ সম্পাদকঃ শিউলি আজাদ এমপি, সাংগঠনিক সম্পাদকঃ সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 4:13 pm , 14 September 2022, Wednesday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

 সরাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতিঃ এড. নাজমুল হোসেন, সাধারণ সম্পাদকঃ শিউলি আজাদ এমপি, সাংগঠনিক সম্পাদকঃ সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন হয়।
সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, সংরক্ষি মহিলা আসনের এমপি ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার৷ বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবর রহমান বাবুল।


সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন এর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সাংবাদিক মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, সাংবাদিক এমডি জালাল মিয়াসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সম্মেলনে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার। সম্মেলন শেষে সরাইল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি এডভোকেট নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি এর নাম ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। শীঘ্রই উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন