EN

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা এডহক কমিটিতে নবনির্বাচিতদের সাথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 4:15 pm , 14 October 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 3 days আগে

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা এডহক কমিটিতে নবনির্বাচিত সভাপতিসহ সদস্যবৃন্দের সাথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা এডহক কমিটির সভাপতিসহ সদস্যবৃন্দের সাথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর সভাপতিত্বে বুধবার(১৪ অক্টোবর) বিকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির একাধিকবার নির্বাচিত সাবেক দাতা সদস্য ও নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নবনির্বাচিত ব্যবস্থাপনা এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা এডহক কমিটির সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, অভিভাবক সদস্য আব্দুল জব্বার ও শিক্ষক প্রতিনিধি গাজী মোহাম্মদ আব্দুল মাজিদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন