EN

সরাইলে জুলাই হত্যা মামলার আসামী যুবলীগ নেতা সারের ডিলার নির্বাচিত হওয়ার অভিযোগে, বিএনপি নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 4:00 pm , 11 October 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 6 days আগে

সরাইলে জুলাই হত্যা মামলার আসামী যুবলীগ নেতা সারের ডিলার নির্বাচিত হওয়ার অভিযোগে, বিএনপি নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. বিল্লাল নামে জুলাই হত্যা মামলার আসামী ও  যুবলীগ নেতা নোয়াগাঁও ইউনিয়নে সারের ডিলার হিসেবে নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে জুলাই হত্যা মামলার আসামীকে উপজেলা বিএনপির শীর্ষ এক নেতা সুপারিশ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার(৯ অক্টোবর) সারাদেশের ন্যায় সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে সরকার অনুমোদিত সারের ডিলারদের নাম প্রকাশিত হয়। এতে দেখা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে যুবলীগের নেতা ও জুলাই হত্যা মামলার আসামী অভিযুক্ত মো: বিল্লাল ডিলার হিসেবে অনুমোদন পেয়েছেন। একই ইউনিয়নে ডিলার পাওয়ার জন্য সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জামাল হোসেন লস্করসহ অন্যান্য দলীয় নেতারা আবেদন করে বঞ্চিত হয়েছেন। এতে করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক  জামাল হোসেন লস্কর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে মামলা, হামলা, জেল, জুলুম আর কারা নির্যাতন ভোগ করে আমি সারের ডিলারের জন্য আবেদন করে বঞ্চিত হয়েছি আর মো. বিল্লাল নামে জুলাই আন্দোলনে ছাত্র হত্যার এজহারভুক্ত আসামী ও যুবলীগের নেতা হয়েও আমার ইউনিয়নে ডিলার হয়ে যায় কিভাবে? মোটা অঙ্কের টাকার বিনিময়ে উপজেলার শীর্ষ পদস্থ এক নেতার সুপারিশে যুবলীগের এই নেতা সারের ডিলার নিয়োগ পেয়েছে বলে বিভিন্ন মহল থেকে জানতে পেরেছি । এভাবে যদি দলের দুর্দিনে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে দলের সুদিনে আমরা বঞ্চিত হয় তবে আমাদের দল করে লাভ কি? এ ব্যপারে দলের হাই কমান্ডের হস্তক্ষেপে সঠিক তদন্ত করে প্র‍য়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।

এছাড়া বিএনপির এই বঞ্চিত নেতা ক্ষোভ প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে লিখেন ” হ্যালো মাননীয়, প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman, আপনার দলের ধ্বংস নিশ্চিত। আপনি বলেছিলেন মিছিলের শেষ কর্মীটি মূল্যায়ন পাবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে প্রথম কর্মীটি অস্তিত্ববিলীন। সময় কিন্তু এক রকম যায় না  —খারাপ সময় যেকোনো মূহুর্তে! Bnp Media Cell”

এ ব্যপারে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য ও কাদা-ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, জুলাই হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করা ওই ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাঁর নামে বরাদ্দ করা ডিলারশিপ বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন