সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: 9:24 pm , 10 September 2022, Saturday , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে এ শোক র্যালি হয়।
সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মোঃ নুর আলমের নেতৃত্ব অনুষ্ঠিত শোক র্যালিতে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শোক র্যালিতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।












আপনার মন্তব্য লিখুন