EN

সরাইলের অরুয়াইল ও পাকশিমুলে বিএনপির বিক্ষোভ মিছিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:54 pm , 27 August 2022, Saturday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলের অরুয়াইল ও পাকশিমুলে বিএনপির বিক্ষোভ মিছিল

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার(২৭ আগস্ট) সকালে উপজেলার পাকশিমুল বাজারে এবং বিকালে অরুয়াইল বাজার সিএনজি স্টেশনে এ কর্মসূচি পালিত হয়।

পাকশিমুল বাজার সমাবেশে সভাপতিত্ব করেন পাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রুপ ও সঞ্চালনা করেন পাকশিমুল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সামাদ। এদিকে অরুয়াইল বাজার সমাবেশে সভাপতিত্ব করেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ও সঞ্চালনা করেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এনাম।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাজল মিয়া।

এসময় সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মীর ওয়ালিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন