৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সরাইল উপজেলা বিএনপির অধীনস্থ সরাইল সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে সরাইল-নাসিরনগর সড়কের হাসপাতাল মোড় এলাকায় উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।


সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাজল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।


উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক
আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মোঃ নুর আলম,
সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ,  সদস্য সচিব মোঃ আল-আমিন শাহরিয়ার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মীর ওয়ালিদসহ সরাইল সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন