EN

সরাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:47 pm , 9 August 2022, Tuesday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন পালিত

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছার ৯২তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালেদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। উপজেলা-মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ ও সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন স্তরের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময়। বক্তারা বলেন, ফজিলাতুন্নেছা ১৯৩০ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহন করেন। স্বাধীনতা যুদ্ধ ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বামী বঙ্গবন্ধুকে পাশে থেকে সহায়তা করেছেন। যুদ্ধ চলাকালে ১২ মে মগবাজারের আশপাশের ফ্ল্যাট বাড়ি থেকে সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হন বেগম ফজিলাতুন্নেছা। তিনি ধানমন্ডির ২৬ নম্বর বাড়িতে বন্দি অবস্থায় ছিলেন ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৯৭৫ খ্রিষ্টাব্দের কাল রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সাথে খুন হন বেগম ফজিলাতুন্নেছাও। সেই রাতে শহিদ হওয়া সকলের জন্য দোয়া করা হয়। সবশেষে দিবসটি উপলক্ষ্যে ৩ মাসের প্রশিক্ষণ প্রাপ্ত ৭ জন মহিলার হাতে ৭টি সেলাই মেশিন তুলে দেন মহিলা এমপি। সরাইল সদরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ‘উত্তর কুট্রাপাড়া দুস্থ্য মহিলা সমিতি ও পানিশ্বর ‘নবধারা নারী কল্যাণ সমিতি’ কে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা অনুদান দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন