EN

সরাইলে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:46 pm , 7 June 2022, Tuesday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইলে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুন) বিকাল ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হৃদয় বনিক। তিনি মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকার বিপুল বনিকের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেল যোগে হৃদয় বনিক মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া নামক স্থানে পৌঁছলে তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হৃদয় বনিক ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় মহাসড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়।

এ ব্যপারে খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকাসহ বেশ কয়েকটি স্পটে ত্রুটিপূর্ণ বিটুমিনসহ পিচ ঢালাই কাজে সমস্যা থাকায় সামান্য বৃষ্টিতেই সেখানকার রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ফলে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন