EN

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা, ইফতার ও দোয়া মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:06 pm , 26 April 2022, Tuesday , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা, ইফতার ও দোয়া মাহফিল

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বাদ আছর সরাইল উপজেলা সদরে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান হয়।

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আমিন খানের সভাপতিত্ব ও যুগ্ম আহবায়ক মোঃ হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মঈন উদ্দীন মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজিম উদ্দিন ভাসানী ও জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা।

FB_IMG_1650993758853
সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ বাবুল হোসেন, শেখ রাজিবুর রহমান, সিরাজুল ইসলাম, জিয়ামুল হক, মোঃ ফারুক হোসেন, সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ শরীফ উদ্দিন ও ইসতিয়াক আহমেদ বাপ্পিসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন