৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল, জেলা সমাবেশে যোগদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , ১৩ মার্চ ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

সরাইল উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল, জেলা সমাবেশে যোগদান

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ

সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার ও সদস্য সচিব নুর আলম এর নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। জেলা শহরের রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার (১৩ মার্চ) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সমাবেশে যোগদান করেন সরাইল উপজেলা যুবদলের নেতা-কর্মীরা।

জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারান সম্পাদক তরুন দে।
জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন