EN

জনসেবার আনুষ্ঠানিক শপথ গ্রহন করলেন নব নির্বাচিত সরাইলের ৯ চেয়ারম্যান

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:26 pm , 11 January 2022, Tuesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

জনসেবার আনুষ্ঠানিক শপথ গ্রহন করলেন নব নির্বাচিত সরাইলের ৯ চেয়ারম্যান

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৯ জন চেয়ারম্যান জনসেবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেছেন।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

1641910942-picsay
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কমিশনার মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ আল মামুন সরকার, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলসহ অন্যান্য অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শপথ গ্রহনকারী সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাগণ হলেন, সরাইল সদর ইউনিয়নে আবদুল জব্বার, শাহজাদাপুর ইউনিয়নে আছমা আক্তার, শাহবাজপুর ইউনিয়নে খায়রুল হুদা চৌধুরী বাদল, চুন্টা ইউনিয়নে মোঃ হুমায়ুন কবির, অরুয়াইল ইউনিয়নে মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়নে মোঃ মনসুর আহমেদ, কালিকচ্ছ ইউনিয়নে মোঃ; ছায়েদ মিয়া, পাকশিমুল ইউনিয়নে মোঃ কাউছার হোসেন ও পানিশ্বর ইউনিয়নে মোঃ মোস্তাফিজুর রহমান মিস্টার।
উল্লেখ্যে গেল বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সারা দেশের ১ হাজার ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সাথে সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের মধ্যে সদর ইউনিয়ন পরিষদে ইভিএম ও বাকী ৮ টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪২ দিন পর আনুষ্ঠানিক শপথ নিলেন নির্বাচিত চেয়ারম্যানগণ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন