EN

সরাইলে নতুন বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:19 pm , 1 January 2022, Saturday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে নতুন বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকার প্রদত্ত বিনামূল্যের নতুন বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ শনিবার (১ জানুয়ারী) সকাল ১০ টা থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

সকাল সাড়ে ১০ টায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

received_1950241015154157

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন